বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    অপার নীলিমার কাছে

    শাহ জামাল উদ্দিন

    অদৃশ্য জায়নামাজে তারা ভেসে গেছে একে একে এ ভিটে মাটি থেকে । বহুকালব্যাপী প্রাচীন প্রাচীর ঘেরা এ মাটিতে আছি আমি জীবনের অলিন্দে দাড়িয়ে কালপুরুষের ডাক শুনি । আমার ভাঙা ভাঙা দিনগুলোর ভিতর থেকে প্রজন্মের ছবি ভেসে আসে রেখে যাবো তাকে এইখানে । তারপর একদিন শীতরাতে নিঃশব্দে দরজা খুলে আমিও তাদের মত ভেসে যাবো অদৃশ্য জায়নামাজে অপার নীলিমার কাছে ।

    👁 Views: 67

    একই আকাশের নীচে

    শাহ জামাল উদ্দিন

    যে না দেখেই আমার কবিতা খোঁজে বৃক্ষের লতানো ডালের মতো প্রসারিত হয়ে ছায়ার ভিতরে আমার আনন্দের উত্তরাধিকার করে যাবো তাকে । আমি গাছ থেকে উড়ে গেছি পাখি হয়ে সমুদ্রে সমুদ্র থেকে পাহাড়ে পাহাড় থেকে দূরের আকাশে ঐ সব ঠিকানায় ঘর খুঁজে পাবে সে আমার অবর্তমানে । সেখানে দেখা হবে তার সাথে হাতে হাত মেলাবে , চিনে নিব তাকে- কবিতার প্রথম শ্রোতা সে বলবো , আমরা ছিলাম একই আকাশের নীচে ।

    👁 Views: 62

    ভিতর থেকে উসকে দিল

    শাহ জামাল উদ্দিন

    জীবন আমার ফসকে গেল কে যেন সে ভিতর থেকে উসকে দিল দীর্ঘজীবন অনায়াসে পালিয়ে গেল । এখন আমি হাত পেতে চাই একটু সময় সঙ্গতিহীন গতির কাছে থমকে দাড়াই এখন আমার দুঃখ ভারে দিনকাটে অন্তহীন অভিযোগে । চরিদিকে বরফনদী মরুভুমি সন্নিকটে ছায়াখুঁজি মাঝে মাঝে দূরথেকে কে হাতছানি দেয় ভালোবেসে ! জীবন আমার ফসকে গেল কে যেন সে ভিতর থেকে উসকে দিল দীর্ঘজীবন অনায়াসে পালিয়ে গেল ।

    👁 Views: 71

    আমার জীবনযাপন

    শাহ জামাল উদ্দিন

    আমার সকল বিষন্নতা তোমার ঘরের দেয়ালে পুরনো ক্যালেন্ডারের মত অযত্নে ঝুলিয়ে রেখেছ পেরেকঠুকে। আমার পরাজয় তোমার জরুরি চিঠি পেয়ে ছুঁটে এসেছে ক্ষমা চেয়ে নিতে কুড়িয়ে রেখেছ ব্যর্থতা আর পরাজয়ের ধুলোবালি দিয়ে ঢাকা আমার দীর্ণবিদীর্ণ জীবন কিছুটা উজ্বল সময় খুঁজে পাও যদি মুক্তার মতন কিছুটা চাঁদের কিরন ! আমার ভালোবাসা এখন তোমার বাড়ির দক্ষিণে বসে বসন্তেরকোকিলের ডাক শোনে ভবিষ্যৎ সিঁড়ি বেয়ে তোমার দোতলায় উঠে গেছে । তুমি আমায় রেখেছ তোমার ঘর ভর্তি করে আমার নিয়তি আচলে রেখেছ বেঁধে আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আমার প্রয়োজন আমার জীবনযাপন তোমার ঘরের মধ্যে এখন ।

    👁 Views: 69

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি