বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    জীবন

    শাহ জামাল উদ্দিন

    জীবনের সময় হারানোর খেলায় হারিয়ে গেল আমার কত বেলা অবেলা আমার ছোট ছোট সুখ নিয়ে যখন করি খেলা আমার অনুভবে জন্মায় ভালোবাসার অজস্র তরুলতা এখন চলছে যখন প্রেমের আকাল তখন আমি খুঁজে বেড়াই ভালোলাগার সবুজ সকাল মাঝে মাঝে কষ্টের লুকোচুরি খেলা বন্ধ করে মধুর জৌলুসে উড়ে বেড়াই নীল আকাশে কাঠবিড়ালি এসে যখন আমার হাত থেকে বাদাম নিয়ে যায় আর সে আমায় সুখের ঠিকানা দিয়ে যায় দুনিয়ায় চলছে যখন প্রেমের আকাল তখন আমি খুঁজে বেড়াই ভালোলাগার সবুজ সকাল।।

    👁 Views: 4

    জীবন

    শাহ জামাল উদ্দিন

    জীবনের সময় হারানোর খেলায় হারিয়ে গেল আমার কত বেলা অবেলা আমার ছোট ছোট সুখ নিয়ে যখন করি খেলা আমার অনুভবে জন্মায় ভালোবাসার অজস্র তরুলতা এখন চলছে যখন প্রেমের আকাল তখন আমি খুঁজে বেড়াই ভালোলাগার সবুজ সকাল মাঝে মাঝে কষ্টের লুকোচুরি খেলা বন্ধ করে মধুর জৌলুসে উড়ে বেড়াই নীল আকাশে কাঠবিড়ালি এসে যখন আমার হাত থেকে বাদাম নিয়ে যায় আর সে আমায় সুখের ঠিকানা দিয়ে যায় দুনিয়ায় চলছে যখন প্রেমের আকাল তখন আমি খুঁজে বেড়াই ভালোলাগার সবুজ সকাল।।

    👁 Views: 3

    তবুও হাসে

    শাহ জামাল উদ্দিন

    তবুও সে হাসে কান্না ভরা জীবনে হাসি কান্নার সমন্বয় করে নেয় জীবন যদি থমকে দাঁড়ায় ভয় পায় কষ্টের কোঁকড়ানো পথ ধরে হাঁটতে হাঁটতে হটাৎ হেসে দেয় আমাকে ভাবায় কোন আনন্দ তাকে উসকে দেয় উদভ্রান্ত মা শিশুকোলে দ্রুত হেঁটে চলে একদিন দেখলাম পাশের বইমেলার অলিগলিবেয়ে প্রকৃতি তাকে কোন পুরস্কারে আস্বস্ত করে! তাহলে কি মরা মনেও ফুল ফোটে মাঝে মাঝে তাই সে হাসে আমি কখনো দেখিনি কখন সে কাঁদে।।

    👁 Views: 6

    ব্রেকিং নিউজ

    শাহ জামাল উদ্দিন

    এখন সময় ব্রেকিং নিউজ আবার হবার মধ্য রাতে ঘুম ভাঙাবার কষ্ট করে নষ্ট সময় ছুঁয়ে দেখার । এখন সময় সন্ধ্যা নামার কপাট গুলো বন্ধ করার অন্ধকারে ডুবে যাবার । এখন সময় ছায়ার সাথে কথা বলার তারার সাথে গল্প করার নীবার আবার কুড়িয়ে খাবার । এখন সময় অবহেলার কোলবালিশে ভিজে চোখে মুখ লুকাবার আয়না থেকে দূরে সরার সিঁদুর মেঘে ভয় কুড়াবার । এখন সময় ফ্রেমের ভেতর ছবি হবার স্মৃতি গুলো সাথে নেবার আগের চিঠি আবার দেখার । এখন সময় অন্ধকারের হাত ধরে তাই হেঁটে চলার চির দিনের বিদায় নেবার ।

    👁 Views: 451

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি