বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    এই পাতা ঝরা দিন

    শাহ জামাল উদ্দিন

    আরো কিছু দিন থাকবে আমার এই পাতা ঝরা দিন । আরো কিছুদিন তোমাদের পায়ের নীচে আমার ঝরাপাতা বাজবে প্রতিদিন। আরো কিছুদিন ভয়ে ভয়ে কাটবে আমার দিন পাখিদের মত হাত দুটি কেঁপে কেঁপে উঠবে আমার কোন কোন দিন । একদিন ভালোবাসার তারাটি আমার আকাশে ভাসবেই একদিন সব ঝিলিকেরা আমার এখানে আসবেই ।

    👁 Views: 58

    তোমার আমি আমার তুমি

    শাহ জামাল উদ্দিন

    আমার মনের মধ্যে একটা ছবি আছে দেখ চিনতে পারো কিনা যদি চিন তবে তোমার আমি আমার তুমি । আমার চোখের ভেতর আরো দুটো চোখ আছে দেখ , দেখতে পাও কিনা যদি দেখ , তবে তোমার আমি আমার তুমি । আমার বুকের ভেতর যে শব্দ হয় তুমি শুনতে পাও কিনা যদি শোনো , তবে তোমার আমি আমার তুমি । আমার হৃদয় মাঝে এক প্রকার আলো আছে তোমার পথে আলো দেয় কিনা যদি দেয় , তবে তোমার আমি আমার তুমি । আমার মনের মধ্যে একটা ছবি আছে দেখ চিনেত পারো কিনা যদি চিন , তবে তোমার আমি আমার তুমি ।

    👁 Views: 52

    খোলা হাওয়ায় চড়ে

    শাহ জামাল উদ্দিন

    কবিতা আসে খোলা হাওয়ায় চড়ে পাখিদের মত বাতাসে ঝাঁপ দিয়ে সুন্দর যা কিছু নিয়ে আসে ভাঁজ করে । সে ফুল পাঠায় পুঁজার থালায় আমার আরাধনায় চেয়ে থাকি দূরের আকাশে তার আহবানে । দুঃখ সুখের গন্ধ মেখে কবিতা আাসে অমৃতের কলস ভরে । মনে করে দেয় তোমার বৃষ্টিতে ভিজে যাওয়া হেঁটে চলা গান গাওয়া ফুল তোলা সিঁড়ি বাওয়া চেয়ে থাকা আমার এই সব কবিতা । কবিতা আসে খোলা হাওয়ায় চড়ে পাখিদের মত বাতাসে ঝাঁপ দিয়ে সুন্দর যা কিছু নিয়ে আসে ভাঁজ করে ।

    👁 Views: 65

    পাতার নিঃসর্গে

    শাহ জামাল উদ্দিন

    সময়ের অজস্র পাতা ঝরে গেছে এতদিনে শিউলি ফুলের মতন কথার ফুলগুলি আছে ছড়িয়ে মাটিতে একা একা বসে আছি ঝরা পাতার নিঃসর্গে । যদি কোন গোপন রত্রিতে একটি পাখি এসে কখনো বসতো মনের এ সাজানো বাগানে তাকে আমি নিয়ে যেতাম আমার চেতনার প্রত্যান্ত প্রদেশে - ভালোবেসে ।

    👁 Views: 64

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি