বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    মনোরম বাতাসে

    শাহ জামাল উদ্দিন

    আজ হতে পথে পথে ঘুরে ঘুরে তোমার গন্ধ নিবো দিনের মনোরম বাতাসে রাতের বারান্দায় খুঁজবো তোমাকে অল্প আলোতে সব বাঁধা উপেক্ষা করে দীর্ঘ রাত জেগে । ডুব দিবো কোন পূর্নিমার স্নিগ্ধ ছায়ার বুকে তোমাকে ভেবে যদি আকাশে ঘরবাঁধো তবু যাবো সেখানে খুঁজতে তোমাকে । তুমি চলে গেলে মন শুধু কেঁপে কেঁপে ওঠে চরিদিকে শুন্যতা আর শুনি পাখিদের কান্না । আমার ঘোর দুঃসময়ে অযাচিত উপদেশ না শুনে তুমি চলে এসেছিলে অজানা পথ ধরে অসমাপ্ত কবিতা লিখতে। হয়তো হারিয়ে ফেলবো নিজেকে অসময়ে মরুঝড়ে কিছুদিনে তোমাকে পড়ে মনে কবে আর দেখা হবে ।

    👁 Views: 62

    তুমি আমার কবিতার মত

    শাহ জামাল উদ্দিন

    আমার কবিতার বইয়ের প্রতি পৃষ্ঠায় আছো তুমি প্রতিদিন পড়ি আর মুখস্থ করি তোমাকে নিয়ে কবিতা লিখতে গেলে কবিতা না হও যদি কখনো কখনো হয়ে যাও তুমি গোলাপের পাপড়ি তোমার গন্ধ নিবো মৃত্যু অবধি যদি থাকো তুমি মমতায় আলিঙ্গন করে বেঁচে থাকবো আমি বিপুল আনন্দে সোহাগে জড়িয়ে তুমি কখনো কি শুনতে পাও আমাকে যখন বহুদূর যাও উড়োজাহাজে অথবা পাহাড়ের দারুন উচ্চতায় বসে প্রতিদিন তোমাকে পড়ি ভাঙাচোরা চেয়ারে বসে জনালার পাশে।।

    👁 Views: 63

    আমার পাখিটি

    শাহ জামাল উদ্দিন

    আমার লালঝুটি কাকাতুয়া পাখিটি সেই কবে থেকে বসে আছে আমার পথ চেয়ে । বেশি কিছু চায়নি সে চুলের কালো ফিতে , কাঁচের চুড়ি দুই হাতে কালোটিপ কপালে এখনো দিতে পারি নাই তাকে । কী ভাবে বলবো অভিশাপের কালো সাপ বর্বর লোলুপ হাসিতে পেঁচিয়ে রেখেছে আমাকে বিদ্বেষে আমার ফুরফুরে স্বপ্নগুলি গিলে ফেলে । আমি বাঁচতে চেয়েছিলাম হিংস্রতা থেকে বহুদূরে নির্জন নগরে তাকে নিয়ে অবশেষে । আমার লালঝুটি কাকাতুয়া পাখিটি সেই কবে থেকে বসে আছে আমার পথ চেয়ে ।

    👁 Views: 61

    তোমাকে পেয়ে

    শাহ জামাল উদ্দিন

    আবার এমন সময় একা থাকবো সেখানে হয়তো তুমিও আসবে ভেসে ভেসে একখানা মেঘ হয়ে রৌদ্র দিনে অথবা অন্ধকার ঘাসে জোছনায় মিশে । তুমি জেগে থাকো এখানে আঁধারে প্রেম থেকে দূরে আমি একা একা উঠে যাই নিরিবিলি পাহাড়ে একাকিত্বের বোঝা নিয়ে । কখনো অতিত থেকে ডেকে আনি তোমাকে ধলেশ্বরী নদী জলে । এতটুকু ঋনী থাকবোই আমি পৃথিবীর কাছে তোমাকে পেয়ে ।

    👁 Views: 64

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি