ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

বাংলা কবিতা

বাংলা কবিতা- কবি শাহ জামাল উদ্দিনের একক কবিতার জনপ্রিয় ও বৃহৎ অনলাইন পোর্টাল। banglakobita.org ওয়েবসাইটটি ২০২৩ সালের জুন মাসে আত্মপ্রকাশ করে। কবি শাহ জামাল উদ্দিনের কবিতায় বসতি খুব বেশি দিনের না। বছর দশেক হবে তিনি কবিতা নিয়ে আত্মপ্রকাশ করেছেন। তবু তাঁর কবিতার ভিতর প্রবেশ করলে দেখতে পাই, দীর্ঘ অভিজ্ঞতা, গভীর জীবনবোধ নিয়ে বিস্তীর্ণ ভূগোল তৈরীর রসদ সেখানে। বাংলাদেশে কবিতা লেখকের অসংখ্যতা আছে বটে। তবু প্রকৃত কাব্যধারায় টিকে থাকার পথিকজনের অভাব রয়েছে। শাহ জামাল উদ্দিন টিকে আছেন তার কবিতার সৃষ্টিশীল ধারাবাহিকতা ও অনন্য বিষয়বস্তুকে নানা আঙ্গিকে ধারণ করার মধ্য দিয়ে।

বর্তমান সময়ে বহু বিচিত্র দুর্বোধ্য কাব্য রচনার চলকে এড়িয়ে কবি নিজের অন্তরের গভীর ভাষ্যকে সাবলীল গদ্য ও নানা ছন্দের ভাষায় কাব্যিক রূপ দিতে সিদ্ধতা অর্জন করেছেন ইতিমধ্যে। তাঁর আপাত সরল কিন্তু ভাবসমৃদ্ধ বাক্যধারা পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কবির দেখা কাছের মানুষজন তাদের অর্ন্তরজগত এসব নিয়ে আমাদের জটিল ঘটনাবহুল জীবনের ড্রামা চলছে অবিরত। কবির অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে এর প্রকৃত সত্য রূপটি। কখনো মা, মাতৃভূমি, সংসার, সন্তানসন্ততি, আত্মীয় কুটম্ব নিয়ে সমাজের কত রকম কৌনিক জ্যামিতি। এমন বিচিত্র জীবনের মধ্যে কবির বসবাস সে এক কঠিন পরীক্ষা । কবি শাহ জামাল উদ্দিন দার্শনিক দৃষ্টিতে তার কবিতায় উন্মোচন করেন প্রকৃত অর্থপূর্ণ সরল জীবনের পথ নির্দেশ। গভীর স্মৃতি ভারাক্রান্ত হন কখনো কখনো। হৃদয়কে উষ্ণ ,মধুর, তিক্ত, কখনো প্রেমের ভাবাবেশে কবিতার মঞ্জুরী ফুটিয়ে তোলেন। তিনি তাঁর কবিতায় উপমা, চিত্রকল্প, উৎপ্রেক্ষা ইত্যাদি বৈশিষ্ট দ্বারা তুলে ধরেন আয়নার প্রতিবিম্বস্বরূপ দেশ ও মানুষের চিত্র। তিনি প্রতিনিয়ত নতুন কবিতা সৃষ্টি রত। সেসব সৃষ্টির প্রকাশ সংকলন আমাদের বলে দেবে কবির পরিপূর্ণতার দিকবলয় কতদূর।

কবিতা সার্চ করুন

    toto

    slot88

    সে দিনের সেই মেয়ে

    শাহ জামাল উদ্দিন

    মোনালিসার হাসি ছিল তার মুখে প্রেমের আগুনের কত আঁচ ঢেলে দিত আমার শরিরে সে দিনের সেই মেয়ে । সময়ের নিঃসঙ্গ নালায় পরে গেলে গোপনে এসে টেনে তুলতো সে কেমন ধুসর হয়ে গেছে ভালোবাসার রূপালি ঝলক এখন আর নেই তার চোখে । তার সব রঙ চুরি করে নিয়ে গেছে চেনাজানা বাতাসে । তোমাদের রঙ দেখে আমার বুকের ভিতর আগ্নেয়গিরি নড়ে ওঠে কষ্টের উদগিরন শুরু হয় অল্প কিছু পরে তার পর সব কিছু বন্ধ করে বসে থাকি অন্ধকারে । তোমাদের রঙ দেখে আমার বুকের ভিতর কেন এত জ্বালা ধরে !

    👁 Views: 53

    সবুজ রঙের মেয়ে (আয়শাকে)

    শাহ জামাল উদ্দিন

    তোমরা যারা একে একে গেছ চলে আমার জীবন থেকে সবুজ মেয়ে অংক করে আমি ভুলে গেছি জোর করে তোমাদেরকে ভেবেছিলাম জীবনের সকল বসন্তে অদল-বদল করে নিবো ভালোবাসা তোমাদের সাথে। অথচ তোমরা ভেবেছিলে আমি ডুবে যাবো অন্ধকারে আমার নাম মুছে যাবে ধুলোবালিতে এখন আমি দেখি তোমাদের বিবর্ন মুখখানি স্বপ্নের ভিতরে ফিরে ফিরে তাকাও আমার দিকে সেদিনের পর থেকে । আমি আবার সদ্যজাত হয়েছি যার স্পর্শে তার জন্ম হয়েছিল ৩রা এপ্রিলে আমার নরকীয় জীবনে এসেছিল হালকা বাদামি শরীর নিয়ে আমাকে বদলে দিতে। আমার নিয়তি বসবাস করে তার ভিতরে আমার আকাঙ্ক্ষাগুলি তাকিয়ে থাকে তার দিকে আর আমি আমার কবিতার লাবন্য দিয়ে ঢেকে রাখি তাকে আমার হলদে পাখি সে ।

    👁 Views: 54

    আষাঢ়ের এক পূর্ণিমা রাতে

    শাহ জামাল উদ্দিন

    আষাঢ়ের এক পূর্ণিমার রাতে ইচ্ছে করলো নিজেকে সমর্পন করি চাঁদের কাছে স্নিগ্ধ চাঁদ আমাকে স্পর্শ করছে চারিদিক থেকে অভাবনীয় আদরে তখন ভেসে বেড়ালাম অলৌকিক মেঘমালার দেশে সবকিছু অশ্চর্য অচেনা লাগছে আকাশে এলোমেলো জীবনে যেনো একটুকরো সুন্দরের সাথে দেখা হয়ে গেল সেই রাতে আমি আবার জন্ম নিলাম এই পৃথিবীর কোমল হাতে অতঃপর থেকে যেতে চাইলাম হাজার বছর এখানে বনভূমির শীতল সুন্দরের সাথে জীবনের এইসব দান আমি গ্রহন করলাম নীবিড় হাতে আষাঢ়ের সেই পূর্ণিমার রাতে।

    👁 Views: 54

    ভেতরে আমার

    শাহ জামাল উদ্দিন

    এত মায়া কেন আমার ভেতরে ভালোবাসার অস্থির প্রজাপতির মত বারবার ডানা ঝাপটায় বুকে । এত হট্টগোল এত গন্ডোগোল আমার সমস্ত শরির জুড়ে তবুও ভালোবাসার ইচ্ছেটা বেদনার ঝড় তুলে বুকে । শৈশব যৌবন হারালামযে ভুল করে আবারো সেই ভুল করি বার্ধক্যের পথে পথে ভালোবাসতে ইচ্ছে করে কি যাতনা আছে এই মনে ! এত মায়া কেন আমার ভেতরে- ভালোবাসতে ইচ্ছে করে নিজেকে অসম্পূর্ণ রেখে কান্না এসে নিভিয়ে দেয় আমার ভেতরে যে আগুন জ্বলে ।

    👁 Views: 56

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি

    toto

    slot88