বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    তারাই আমার নয়ন তারা

    শাহ জামাল উদ্দিন

    এই দেখনা পাখির ছানা চোখ খোলেনা দুরের আকাশ কাছে এসে আদর করে ছোট্ট পাখি আজ এসেছে আমার ঘরে । চড়ুইপাখি আসে ঘরে ময়না টিয়া খাঁচার ভেতর নড়েচড়ে তবু আমার এই পাখিটি মন' কাড়ে । মনে মনে দাদা বলে ডাক দিয়ে সে মিষ্টি হাসে চোখের ভেতর চোখ রেখে সে চেয়ে থাকে এ যেন সে খুঁজছি যাকে । বুকের কাছে নিয়ে দেখি এ যে আমার সাতাশ বছর আগের পাখি তার দিকে তাই চেয়ে থাকি । যুগে যুগে এমনি করে অনেক পাখি আসবে যাবে আমার ঘরে ইতিহাসের পাতা খুলে নামটি আমার নিবে তুলে । এই ঘরেতে ছোট্ট পাখি আসবে যারা তারাই আমার নয়ন তারা ।

    👁 Views: 55

    সেই তুমি

    শাহ জামাল উদ্দিন

    সাতাশ বছর আছো কাছে কাছে ভালোবাসার দারুন বাতাসে প্রেমভরা চায়ের কাপে কদম ফুলে সাজানো খাবার টেবিলে । অসংখ্য সোহাগের পাত্র ছিল তোমার সাজানো হৃদয়ে সেই কিশোরী নদীর পিয়াসী কোমর আর দেখি না তোমার শরিরে । কোন কালো ছায়ায় নিমগ্ন তুমি ভেঙে গেছে মমতার সব বাশিঁ মাঝে মাঝে অন্ধকারে কেঁদে ফেলি । আমার সকল মুগ্ধতা ফিরে ফিরে যায় বারে বারে তোমার কষ্ট দেখে । চারিদিকে দেখি বেদনার কালো পাাখি ছড়ায় পাখা দিনরাত্রি তুমি আর নেই সেই তুমি ।

    👁 Views: 51

    আমি ভালো আছি

    শাহ জামাল উদ্দিন

    আমি ভালো আছি নদীর স্রোতের মতো দেখ উচ্ছ্বাসের বেলে হাঁস ভেসে যায় কত । সন্ধার বাতাসে ঝরে পরে আমার দুঃখ যত আমি ভালো আছি কচিপাতার মতো । আমার আশা গুলো আলো নিয়ে খেলা করে কত আমি ভালো আছি পূর্নিমার চাঁদের মতো। শ্রাবন মেঘের মত ভেসে বেড়ায় আমার স্বপ্ন যত আমি ভালো আছি আকাশের মতো। আমি ভালো আছি নদীর স্রোতের মতো দেখ উচ্ছ্বাসের বেলে হাঁস ভেসে যায় কত ।

    👁 Views: 64

    যা কিছু পাওয়া হয়নি জীবনে

    শাহ জামাল উদ্দিন

    যা কিছু পাওয়া হয়নি জীবনে তার চেয়ে বেশি কিছু আছে তোমারই প্রাণে । প্রতিদিন যে পাখিটা যায় উড়ে খুব ভোরে আবার সন্ধ্যায় সে যে তোমার ঘরে ফিরে । একদিন ঘুমিয়ে ছিল যে তোমারই কোলে এখন সে কলা পাতার বাঁশিতে খুব সুর তোলে । এত প্রেম আছে যার প্রাণে এখনো সে ঘোরে তোমারই পিছে ভিখারীর বেশে । " রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে ।” তবে এত কাঁদো কেন তুমি আজো শীতল হিমেল বাতাসের জন্যে ।

    👁 Views: 68

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি