বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    স্বরণ সভা

    শাহ জামাল উদ্দিন

    ঝাউগাছটাকে সাথে নিয়ে পাখিদের ডেকে ডেকে ছোট ছোট গাছগুলো করে তোমার স্বরণ সভা অন্যমনস্ক হয়ে পড়ি মাঝে মাঝে যখন সেইসব দিনের কথা মনে পড়ে বাগানের সারিবদ্ধ গাছগুলোকে ছত্রভঙ্গ করে রোজ বিকেলে চর্তুরদিক থেকে আসতে তুমি বাগানে ছোট ছোট গাছগুলি তোমার লাবন্যভরা শরিরটাকে ছুয়ে দিত আহ্লাদে একদিন বন্ধ হলো তোমার যাওয়া আসা কিছুদিন অপেক্ষায় ছিল সবচেয়ে কমবয়সী গাছটা সেখানে আজো তারা করে তোমার স্বরণ সভা আমিও সেখানে খুঁজে পাই দু'একটা পুরনো কবিতা তোমাকে নিয়ে লিখা ।

    👁 Views: 81

    ভালো থাকবেন ওপারে

    শাহ জামাল উদ্দিন

    প্রিয় ছোট ফুফু, সেই ১৯৮৪ সালের পর আর দেখা হয়নি আপনার সাথে এখন আর কীভাবে দেখবো ব্লাকআউটের রাত্রে শুধু চোখ পড়ে কবরের নাম ফলকে । এখনো আমার ছোয়া লেগে আছে আপনার বাড়ির দেয়ালে বাড়িটা হাতবদল হতে হতে অনেক স্মৃতি মুছে গেছে মাত্র দশ বছর বয়সে নিয়ে গেলেন এখান থেকে ওখানে ইটের ঘরে মা আমার একমুঠ স্বপ্ন ভরে দিলেন আমার বুক পকেটে তিনি একলা হয়ে গেলেন দুর্লভ সেই গ্রামে । তারপর আকাশ সমান দেয়াল উঠে গেল আমার আর ভবিষ্যৎ এর মাঝখানে ডিঙাতে পারি নাই দেয়ালটিকে ফিরে গেছি একাকী নিজের গ্রামে । আপনার ওখানে যাওয়ার পর পেলাম অভিভাবকহীনতা আর অনেক স্বাধীনতা বাজারে ফুটপাতে নৈশকালীন বাতাসে উল্টাপাল্টা পা ফেলে হেঁটে যেতে দেখা যেত আমাকে কৈশরে । বলেছিলেন সি এস পি অফিসার বানাবেন লেখাপড়া শিখিয়ে তারপর হলুদ নতুন বাড়ি কিনবো যখন তখন আমার জীবনসঙ্গী করবেন আপনার কন্যাদের কোন একজনকে অথচ একদিন খালি কৌটার মত ছুড়ে ফেললেন আমাকে আমার কৈশর নষ্ট করে তখন ফিরলাম গ্রামে নিজের মাটির কাছে। কিছুদিন পরে রাস্তায় হেঁটেছি একা বিপদ সংকেতে ভরা এই শহরে জীবনের রাঙা দিনগুলি হারিয়ে ভর্ৎসনায় আক্রান্ত যুবকের মত ফিরেছি ঘরে গভীর রাতে । অনেক কষ্ট জমা আছে এই বুকে শিয়ালের মত ধূর্ত হতে পারি নাই বিক্ষিপ্ত এই জীবনে ধ্বংসস্তুপের ভেতর থেকে বের হতে পারি নাই আজো সবকিছু ভেঙেচুরে অন্যমনস্ক হলে শ্রদ্ধার অম্লরসে মনে পড়ে উপকারী আপনাকে ইতিহাস কথা বলে আমার মতে করে ভালো থাকবেন ওপারে । ইতি,

    👁 Views: 49

    গুমোট চিৎকার শুনি

    শাহ জামাল উদ্দিন

    এখনো সে বুকের ভেতরে এক্কাদোক্কা খেলে তার গুমোট চিৎকার শুনি বাতাসে । জলজ ফুলের মত সে আর আসে না এখানে বৃষ্টিতে ভিজে তার হাত দুটো রেখে আমার হাতে বলেছিল জলভরা চোখে - আমাকে রেখ তোমার বাহুর বৃত্তের ভিতরে । বিষাদ ছলকে ওঠে যখন তার ভেজা ঠোঁট চোখে ভাসে । যদি কোনদিন আসে সেই মেয়ে সমর্পণ করবো রাত্রির কাছে এমন বৃষ্টিতে । এখনো সে বুকের ভেতরে এক্কাদোক্কা খেলে তার গুমোট চিৎকার শুনি বাতাসে ।

    👁 Views: 50

    আমার জীবনযাপন

    শাহ জামাল উদ্দিন

    আমার সকল বিষন্নতা তোমার ঘরের দেয়ালে পুরনো ক্যালেন্ডারের মত অযত্নে ঝুলিয়ে রেখেছ পেরেকঠুকে। আমার পরাজয় তোমার জরুরি চিঠি পেয়ে ছুঁটে এসেছে ক্ষমা চেয়ে নিতে কুড়িয়ে রেখেছ ব্যর্থতা আর পরাজয়ের ধুলোবালি দিয়ে ঢাকা আমার দীর্ণবিদীর্ণ জীবন কিছুটা উজ্বল সময় খুঁজে পাও যদি মুক্তার মতন কিছুটা চাঁদের কিরন ! আমার ভালোবাসা এখন তোমার বাড়ির দক্ষিণে বসে বসন্তেরকোকিলের ডাক শোনে ভবিষ্যৎ সিঁড়ি বেয়ে তোমার দোতলায় উঠে গেছে । তুমি আমায় রেখেছ তোমার ঘর ভর্তি করে আমার নিয়তি আচলে রেখেছ বেঁধে আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আমার প্রয়োজন আমার জীবনযাপন তোমার ঘরের মধ্যে এখন ।

    👁 Views: 67

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি