বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    জয় পরাজয় স্বার্থবিষয়

    শাহ জামাল উদ্দিন

    কখনো কেউ যদি সাথে যায় আমার পথ চলায় প্রভু সে তোমারই ইশারায় । আমি প্রেম পাই প্রেম হারাই আমার হাসি - কান্নায় কবিতা জন্ম নেয় প্রভু সে তোমারই ইশারায় । হাজারো কষ্টে বসে থাকি হাঁটু গেড়ে জোছনায় মাঝে মাঝে চলে যাই তোমার সৃষ্টির দোড়গোরায় জলের ঠিকানায় প্রভু সে তোমারই ইশারায় । জয় পরাজয় স্বার্থবিষয় আমার জীবনে যাকিছু হয় প্রভু , সে তোমারই ইশারায় ।

    👁 Views: 75

    চারিদিকে অভিমানের এত ঝরা পাতা

    শাহ জামাল উদ্দিন

    সমস্ত শরির ভরা কষ্টের দাগ ফোঁটা ফোঁটা হারিয়ে ফেলেছি তোমাকে দেবার সিঁদুর কৌঁটা । চারিদিকে অভিমানের এত ঝরা পাতা মানুষগুলো চেনা কবে থেকে হয়ে গেলো অচেনা ! সুদূর অতিত থেকে বর্তমানে আমার ভবিষ্যৎ হৃদয়হীনের মত অনবরত আসা-যাওয়া করে খালি হাতে চোখের ভেতরে । তবুও ভবিষ্যৎ- এর দিকে চেয়ে থাকি আর তোমার জন্যে ঘর খুঁজি।

    👁 Views: 75

    মনোরম বাতাসে

    শাহ জামাল উদ্দিন

    আজ হতে পথে পথে ঘুরে ঘুরে তোমার গন্ধ নিবো দিনের মনোরম বাতাসে রাতের বারান্দায় খুঁজবো তোমাকে অল্প আলোতে সব বাঁধা উপেক্ষা করে দীর্ঘ রাত জেগে । ডুব দিবো কোন পূর্নিমার স্নিগ্ধ ছায়ার বুকে তোমাকে ভেবে যদি আকাশে ঘরবাঁধো তবু যাবো সেখানে খুঁজতে তোমাকে । তুমি চলে গেলে মন শুধু কেঁপে কেঁপে ওঠে চরিদিকে শুন্যতা আর শুনি পাখিদের কান্না । আমার ঘোর দুঃসময়ে অযাচিত উপদেশ না শুনে তুমি চলে এসেছিলে অজানা পথ ধরে অসমাপ্ত কবিতা লিখতে। হয়তো হারিয়ে ফেলবো নিজেকে অসময়ে মরুঝড়ে কিছুদিনে তোমাকে পড়ে মনে কবে আর দেখা হবে ।

    👁 Views: 103

    শক্তি দাও প্রভু আমার

    শাহ জামাল উদ্দিন

    সকল দুঃখ সহন করার সকল বোঝা বহন করার শক্তি দাও প্রভু আমার । কথা বলার সুযোগ দাও তোমার আমার কিছুই আমার নাই যে আর তোমার কাছে নালিশ করার । ধৈর্য্য দাও অন্ধকারে প্রহর গোনার মধ্যরাতের বিপন্নতা কাটিয়ে ওঠার । তোমার আলোয় পথ চলার ইচ্ছাটাকে জাগিয়ে দাও তোমার কাছে সমর্পণের আনন্দে বুক ভরিয়ে দাও । সকল দুঃখ সহন করার সকল বোঝা বহন করার শক্তি দাও প্রভু আমার ।

    👁 Views: 81

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি