বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    শুধু কি ছুঁয়ে দেখা

    শাহ জামাল উদ্দিন

    প্রেম মানে শুধু কি ছুঁয়ে দেখা ভিতরে ভিতরে একটা কিছু ঘটে যাওয়া আগুনের আঁচ হয়ে প্রতিক্ষা করা । প্রেম মানে চন্দনের গন্ধ নেওয়া বাতাসে প্রবল উত্তেজনা বুকের ধুকধুক শব্দ শোনা । প্রেম মানে অনুভবে বসত করা ভালোবাসার উন্মাদ নগরে জীবনের পথ খোঁজা । প্রেম মানে শুধু কি ছুঁয়ে দেখা ভিতরে ভিতরে একটা কিছু ঘটে যাওয়া আগুনের আঁচ হয়ে প্রতিক্ষা করা ।

    👁 Views: 59

    লাল পরী (আয়শাকে)

    শাহ জামাল উদ্দিন

    অভিমানীর সব কথা আজ নিয়ে এসেছি আতপ্ত দুপুরে বেহাল শরিরে অনেক ভারী - বেদনার মত ভারী কষ্টের মত ভারী সে আমার লাল পরী । তখন আমার চেতনার পাহারাদার খবর রাখেনি তার জীবন যৌবনে কত কিছু ছিল তার পাবার গ্লানি গুলো বুকের গভীর থেকে উঠে আসে বারবার । এখন যখন সে প্রশ্ন করে - ঘৃনার ঝাপটা এসে লাগে আমার সমস্ত শরিরে শীর্ণ নদীর মত এখনও সে অনেক কষ্ট বহন করে আমাকে পাবার জন্যে কারনে অকারনে ।

    👁 Views: 67

    শুধু মানুষের আকার আমার

    শাহ জামাল উদ্দিন

    দেখ মানুষের আকার আমার ভেতরে ভেতরে আমি এক জানোয়ার পিতা মাতা নাম যদি রাখতো মনোহর লজ্জায় মাথা নত করে নিত পৃথিবীর যত সব জানোয়ার । ছিনিয়ে নিতে ভালোবাসি ইনিয়ে বিনিয়ে কথা বলি পেঁচার মত চেয়ে থাকি শিয়ালের কাছ থেকে শিখেছি চালাকি । চিন্তার জালে ধরি স্বার্থের বড় বড় কই সারাদিন মুখে ফোটে মানবতার খই হাড়িচেটে খাই আমি সবটুকু দই । ধরা যদি পড়ে যাই ভিজে বেড়াল হয়ে যাই । ভেতরের জানোয়ার ঝাঁকি দেয় বারবার আমি নই মনোহর শুধু মানুষের আকার আমার।

    👁 Views: 58

    আল্প বয়সে মাকে পাঠিয়ে দিলো

    শাহ জামাল উদ্দিন

    আমার মাকে তারা পাঠিয়ে দিয়েছিল অল্প বয়সে সেখানে যেখানে অনেক কাক থাকে তারপর আমার মা ঠোকর খেত আর কষ্ট করে ধান শুকাতো উঠোনে। তার সেইসব ভয়ঙ্কর কষ্টগুলো সাথে করে মাঝে মাঝে আসতো বাপের বাড়িতে মুখ নত করে তারা ধনী হয়ে গিয়েছিল ততদিনে তখন সেই বাড়ির সকলে আমার মা-কে দেখতো একচোখ দিয়ে মা আমার বস্তা বস্তা অবহেলা বয়ে নিয়ে আসতো কাকেদের ঐ খানে । অল্প বয়সে চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে অভিমান করে মায়ের চলে যাওয়া টের পেয়ে একটা বুনো শুয়োর জোগাড় করে তারা ছেড়ে দিয়েছিল আমাদের বাগানে মা হয়তো দুঃখ পেয়েছিলেন ঘুমের অন্ধকারে । মা আমার চলে গেছেন অল্প বয়সে অভিমান করে পৃথিবী ছেড়ে এখন আমার মায়ের দুঃখগুলো খুঁজে পাবো কোন খানে । আমার মাকে তারা পাঠিয়ে দিয়েছিল অল্প বয়সে সেখানে যেখানে অনেক কাক থাকে তারপর আমার মা ঠোকর খেত আর কষ্ট করে ধান শুকাতো উঠোনে।

    👁 Views: 41

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি