বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    যদি ডেকে নিত আমাকে

    শাহ জামাল উদ্দিন

    রাত যদি ডেকে নিয়ে যেত আমাকে সেখানে সেই দূর প্রান্তরে যেখানে একাকী বসে আছে সে গভীর অন্ধকারে আমার পথ চেয়ে । এখানে জীবনের করুন আভাস বাতাসে ভাসে মানুষগুলো শরিরের কালি ঝাড়ে ধুলো মাটি ঘাসে ব্যথা গুলো ধুয়ে ফেলে ধলেশ্বরী নদী জলে এই সব দেখে দেখে দিন কেটে যায় কোন মতে । সবকিছু জটিল দেখি দিনের আলোতে তারা ঘুমায় ইটের উপরে মাথা রেখে রাত্রিতে ডুবে দেয় জীবনের অতল রহস্যে । রাত যদি ডেকে নিয়ে যেত আমাকে সেখানে সেই দূর প্রান্তরে যেখানে একাকী বসে আছে সে গভীর অন্ধকারে আমার পথ চেয়ে ।

    👁 Views: 56

    ছাগল

    শাহ জামাল উদ্দিন

    ঠিকাদারের পুকুরপাড়ে দিন কাটে তার বসে বসে তবু ছাগল শুধুই হাসে পাগল হয়ে কেবলই নাচে কার আনন্দে ! দিন কাটে তার না খেয়ে, পেট ভরে কি শুকনো ঘাসে তবু ছাগল শুধুই হাসে রুই কাতল আর বোয়ালমাছে ঠিকাদারের ভূরি নাচে তবু ছাগল শুধুই হাসে হড্ডি চামরা গেছে মিশে একটু খানি বেঁচে আছে । ঠিকাদারের পুকুরপাড়ে দিন কাটে তার বসে বসে তবু ছাগল শুধুই হাসে পাগল হয়ে কেবলই নাচে কার আনন্দে !

    👁 Views: 52

    অতীতের অথৈই সীমানায়

    শাহ জামাল উদ্দিন

    রাতের জোনাকি রোদের ফড়িৎ নীল প্রজাপতি চাঁদ আর কুঁপি হাতে পুকুরপাড়ে সেই কালো মেয়ে খুঁজে দেখি নাই বহুদিন আমি । এখন মানুষের বুকে সিঁদ কেটে ভালোবাসা করি চুরি মিথ্যায় পকেট ভরি পলাতক আমি পানি ঘোলা করে জমকালো খেলা খেলি । টাকা দিয়ে মানুষের মন কিনে আনি গিরগিটির মত মাঝে মাঝে নিজেকে বদলে ফেলি । অতীতের অথৈই সীমানায় আমাকে খুঁজে খুঁজে হয়রান আমি ।

    👁 Views: 408

    সেই ছবি

    শাহ জামাল উদ্দিন

    আমি আজো দেখি সেই ছবি মনে হয় তুমি সন্ধ্যার বাতাসে উড়ে আসা প্রজাপতি আগেকার সেই ত্রিশ বছর সাথে করে হাঁটি দিন রাত্রি । ঘুমাবার আগে দেখি মন খারাপ হলে দেখি তোমাকে আবার পাবার জন্য দেখি -সেই ছবি ।

    👁 Views: 65

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি